শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

স্কটল্যান্ডের বাণিজ্যিক ভবনে আগুন, বন্ধ রেলসেবা

অনলাইন ডেক্স

স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ব্যস্ততম ট্রেন স্টেশন গ্লাসগো সেন্ট্রালের কাছে একটি ঐতিহাসিক চারতলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৮ মার্চ) বিকেলে এই আগুনের ফলে ভবনটির একটি অংশ ধসে পড়েছে। রবিবার বিকেল ৪টার কিছু আগে চারতলা ওই ভবনের নিচতলায় আগুন লাগে। দ্রুতই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি অগ্নিনির্বাপণ যন্ত্রসহ কয়েক ডজন কর্মী কাজ করেন। আকাশছোঁয়া ক্রেন ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে রাতভর আগুন নেভানোর চেষ্টা চলে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ভবনটির গম্বুজ আকৃতির ছাদসহ বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্লাসগো সেন্ট্রাল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।এর ফলে এডিনবার্গ ও লন্ডনসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচলে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

 

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

সূত্র : সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ