রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইরানে এসিড বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেক্স

শনিবার রাতে ইসরায়েলের হামলায় তেহরানের জ্বালানি মজুদের ট্যাংকগুলো প্রায় দশ ঘণ্টা পার  হওয়ার পরও এখনো আগুনে জ্বলছে বলে জানাচ্ছে বিবিসি ফার্সি বিভাগ। বর্তমানে ঘন ধোঁয়া তেহরানের বিশাল অংশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট এই আগুনের কারণে এসিড বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

রেড ক্রিসেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ‘তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে ও মেঘের মধ্যে প্রবেশ করে।ফলে বৃষ্টি হলে সেই বৃষ্টি অত্যন্ত বিপজ্জনক হয় এবং তাতে এসিডের বৈশিষ্ট্য থাকতে পারে।’

 

রেড ক্রিসেন্ট আরো জানিয়েছে, এর ফলে ত্বকে রাসায়নিক প্রভাব বা জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে এবং ফুসফুসের গুরুতর ক্ষতি হতে পারে।

তারা নাগরিকদের আরও অনুরোধ করেছে “যদি এই বৃষ্টি ত্বকের সংস্পর্শে আসে, তবে কোনোভাবেই সেই জায়গা ঘষবেন না। শুধু টানা ঠাণ্ডা পানির মধ্যে ধরে রেখে ধুয়ে ফেলবেন।এই বৃষ্টিতে ভিজে যাওয়া কাপড় সঙ্গে সঙ্গে বদলে ফেলুন এবং সেগুলো একটি বন্ধ ব্যাগে রেখে দিন।’

 

দূষণের প্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা সংস্থার তরফ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন তারা খোলা জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন এবং যতটা সম্ভব বাড়িতে অবস্থান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ