মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ভাঙ্গা পৌরসভা ৭নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name

ক্রাইম রিপোর্টার নাজমুল হুদা

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা ৭নং ওয়ার্ডে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর জামায়াতের আমীর মুহাম্মদ এনায়েত হোসেন।

ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাহফিলে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্মসংযম, তাকওয়া অর্জন এবং মানবতার সেবায় আত্মনিয়োগের মাস। এ সময় তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মাহফিল শেষে উপস্থিত সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ