বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের কণ্ঠশিল্পী আলো সরকারের পরলোকগমন

Reporter Name

আল আমিন তালুকদার, ব্যুরো চিফ, ফরিদপুর

ফরিদপুর শহরের রথখোলা এলাকার বাসিন্দা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আলো সরকার আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের স্পেশাল নূর ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আলো সরকারের মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

আলো সরকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষ হাসপাতালে ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তারা প্রয়াত কণ্ঠশিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তার মৃত্যুতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ