সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বুশরা বেগম (পিতা: নজরুল ইসলাম, গ্রাম: খারগাঁও) এবং মাইশা জান্নাত মীম (পিতা: নুর আলী, গ্রাম: খারগাঁও) মেধার স্বীকৃতিস্বরূপ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে। উল্লেখ্য, বুশরা বেগমের পিতা নজরুল ইসলাম বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির শিক্ষা-সম্পর্কিত দায়িত্বে ছিলেন।
এছাড়া সানজিদা জান্নাত ইমা (পিতা: সিরাজ মিয়া, গ্রাম: মাধবপুর) এবং ফারিহা জান্নাত তানিশা (পিতা: আফিজ আলী, গ্রাম: মাধবপুর) সাধারণ গ্রেড বৃত্তি অর্জন করেছে।
শিক্ষার্থীদের এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। পাশাপাশি, এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমেরই প্রতিফলন বলে উল্লেখ করেছে।