শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিশ্বকাপ-জ্বরে মোবাইল ফোনে নামাতে পারেন যে ৫ গেম

অনলাইন ড্রেস

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি ভক্তের আবেগ, উত্তেজনা আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখা। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের লড়াইয়ের পাশাপাশি মোবাইল গেমেও ফুটবলের স্বাদ নিতে চাইছেন অনেকেই।

 

 

 

 

 

যারা স্মার্টফোনে ফুটবল খেলে বিশ্বকাপের আবহ আরো উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় ও বিনা মূল্যের গেম।

 

১. ইএ স্পের্টস এফসি ফুটবল মোবাইল ২৬

 

 

 

বর্তমানে মোবাইল ফুটবল গেমের সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি ‘EA Sports FC Mobile 26’। বিশ্বকাপ উপলক্ষে নতুন আপডেটে যুক্ত হয়েছে বিশেষ টুর্নামেন্ট মোড, যেখানে জাতীয় দল নিয়ে বিশ্বসেরার লড়াইয়ে নামা যাবে। ৫০টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত জাতীয় দল, বাস্তব খেলোয়াড় এবং ক্লাব নিয়ে নিজের স্বপ্নের স্কোয়াডও তৈরি করা সম্ভব।

 

 

 

 

 

এ ছাড়া উন্নত গ্রাফিকস, নতুন প্লে-স্টাইল, অনলাইন মাল্টিপ্লেয়ার ম্যাচ এবং নিয়মিত লাইভ ইভেন্ট গেমটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।

 

 

 

২. ড্রিম লিগ সকার ২০২৬

 

 

 

ফুটবলপ্রেমীদের কাছে দীর্ঘদিনের জনপ্রিয় গেম ‘Dream League Soccer 2026’। ২০২৬ সংস্করণে রয়েছে নতুন ডিজাইন, উন্নত অ্যানিমেশন এবং ৪ হাজারের বেশি ফিফপ্রো লাইসেন্সপ্রাপ্ত ফুটবলার।

 

 

 

নিজের পছন্দের দল গঠন করে বিভিন্ন ডিভিশন পেরিয়ে শীর্ষ পর্যায়ে ওঠার চ্যালেঞ্জ নিতে পারবেন খেলোয়াড়রা।বাস্তবধর্মী ধারাভাষ্য ও মসৃণ গেমপ্লে গেমটিকে আরো উপভোগ্য করেছে।

 

৩. ই-ফুটবল ২০২৬

 

 

 

কনামির জনপ্রিয় ফুটবল গেম ‘eFootball 2026’-ও বিশ্বকাপের সময় দারুণ একটি পছন্দ হতে পারে। বাস্তবসম্মত পাসিং, ড্রিবলিং ও কৌশলভিত্তিক গেমপ্লের জন্য এটি আলাদা পরিচিতি পেয়েছে।

 

 

 

বিভিন্ন ক্লাব ও তারকাখচিত স্কোয়াড নিয়ে অনলাইন ম্যাচ খেলার সুযোগ রয়েছে। যারা তুলনামূলক বাস্তবধর্মী ফুটবল অভিজ্ঞতা চান, তাদের জন্য এটি আদর্শ।

 

 

 

 

 

৪. সকার সুপারস্টার

 

 

 

সব সময় দীর্ঘ ম্যাচ খেলতে না চাইলে ‘Soccer Superstar’ হতে পারে চমৎকার বিকল্প। সহজ টাচ কন্ট্রোলের মাধ্যমে দ্রুতগতির ম্যাচ খেলা যায় এই গেমে।

 

 

 

ক্যারিয়ার মোডে একজন ফুটবলারের যাত্রা শুরু করে ধাপে ধাপে তারকা হয়ে ওঠার সুযোগ রয়েছে। অফলাইনেও খেলা যায় বলে যেকোনো সময় উপভোগ করা সম্ভব।

 

 

 

৫. টপ ইলেভেন ফুটবল ম্যানেজার

 

 

 

যারা মাঠে নেমে খেলার চেয়ে দল পরিচালনা করতে বেশি পছন্দ করেন, তাদের জন্য ‘Top Eleven Football Manager’ দারুণ একটি গেম। এখানে একজন ম্যানেজারের ভূমিকায় দল গঠন, কৌশল নির্ধারণ, খেলোয়াড় কেনাবেচা এবং ক্লাব পরিচালনার দায়িত্ব পালন করতে হয়।

 

 

 

বিশ্বজুড়ে লাখো খেলোয়াড়ের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের ক্লাবকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ