শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের রেকর্ড

অনলাইন ড্রেস

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দলটির হয়ে ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান।

 

 

 

 

 

মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম।

 

আজ সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৩২২ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি স্পর্শ করেন হাবিবুর।

 

 

 

এত দিন বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের নিজের।

 

 

 

 

 

২০২৩ সালে দুজনই ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। আজ সেই রেকর্ড একার করে নিয়েছেন হাবিবুর।

 

শেষ পর্যন্ত ৫৮ বলে ১৩০ রান করে থামেন হাবিবুর। আউট হওয়ার আগে মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা।বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা।

 

কদিন আগেও আলোচনায় এসেছিলেন হাবিবুর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম।

 

 

 

রান তাড়ায় করতে নেমে ২৪৮ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৭৪ রানে।

 

 

 

 

 

সিটি ক্লাবের ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরি বৃথা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ