শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

অনলাইন ড্রেস

খেলা

 

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

 

ক্রীড়া ডেস্ক

 

প্রকাশ: ১২ জুন, ২০২৬ ১১:৩২

 

 

 

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন কানাডার অধিনায়ক

 

কানাডার অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস।

 

২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক দেশ কানাডা। দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

 

 

 

 

 

শুক্রবার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখ তারকার।

 

 

 

কানাডার প্রধান কোচ জেসে মার্স সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিসের সর্বশেষ এমআরআই রিপোর্টে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও তিনি এখনো শতভাগ ফিট নন।

 

 

 

 

 

মার্শ বলেন, ‘আমরা গতকাল এমআরআই করিয়েছি। সে দারুণভাবে সেরে উঠছে, কিন্তু এখনো পুরোপুরি ফিট হয়নি।’

 

 

 

গত কয়েকদিন ধরে অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এতে করে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকরা।

 

 

 

 

 

তবে শেষ পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চায়নি দলীয় মেডিকেল বিভাগ।

 

চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। প্রথমে হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হন, পরে পেশির সমস্যাও দেখা দেয়। ফলে

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ