শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

৩৬ বছর পর উদ্বোধনী ম্যাচে এমন দৃশ্য দেখল বিশ্বকাপ

অনলাইন ড্রেস

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের জন্ম দিল দক্ষিণ আফ্রিকা। মেক্সিকোর বিপক্ষে আসরের প্রথম ম্যাচেই জোড়া লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডারকে।

 

 

 

 

 

১৯৯০ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একই দলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখার এমন ঘটনা আর ঘটেনি।

 

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম ধাক্কাটি খায় দক্ষিণ আফ্রিকা। একটি মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রোটিয়া মিডফিল্ডার ইয়ায়া সিথোল। ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার ওপর চাপ আরও বাড়ে ম্যাচের শেষভাগে এসে।

 

 

 

 

 

দ্বিতীয়ার্ধের শেষের দিকে মেক্সিকোর একটি আক্রমণের সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর চড়াও হন দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার জোয়ানে। মাঠে বিষয়টি রেফারির চোখ এড়িয়ে গেলেও পার পেয়ে যাননি তিনি। ভিএআর প্রযুক্তির সহায়তায় ঘটনাটি নজরে আসে রেফারি উইলটন সাম্পাইওর। মনিটরে রিপ্লে দেখার পর রেফারি জোয়ানেকেও সরাসরি লাল কার্ড দেখান।

 

 

 

 

 

বিশ্বকাপের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে একই দলের দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখার ঘটনা এটি দ্বিতীয়। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক ১-০ গোলের জয়ের ম্যাচে ক্যামেরুনের ক্যানা-বিয়িক এবং ম্যাসিং লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ