শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজবাড়ী শহীদ ওহাবপুরে পেশী শক্তির প্রভাব খাটিয়ে গাছ কাটায় থানায় অভিযোগ

Reporter Name

 

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে ব্যক্তি মালিকানা জমি থেকে গাছ কাটার অভিযোগে গত ১৩ নভেম্বর একই ইউনিয়নের রুপপুর গ্রামের নাছির মাষ্টারের ছেলে মোঃ রাকিবুল হাসান সজিব বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ধুলদি জয়পুর গ্রামের মোঃ রশিদ, সাজাহসন, সালেহা এবং শারমিন কে বিবাদী করা হয়েছে।
বাদী সজিব জানান, ধুলদি জয়পুর গ্রামের রশিদের বাড়ির পাশে আমাদের ৫ শতাংশ জমিতে মেহগনি ও সুপারির বাগান রয়েছে। গত ১৩ নভেম্বর বিকেল ৩ টার দিকে রশিদ আমাদের ওই বাগান থেকে মেহগনি ও সুপারির গাছ কাটতে থাকে, আমি সেখানে গিয়ে গাছ কাটার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে রশিদ আমার স্মার্ট ফোন ও কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি বাঁধা দিলে সাজাহান, সালেহা ও শারমিন এগিয়ে এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং এসময় তারা ১২ টি মেহগনি ও ৮ টি সুপারির গাছ কেটে বিনষ্ট করে। যে কারণে আমি ন্যায় বিচারের আশায় থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত মোঃ রশিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ