বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন

Reporter Name

মোঃ আরিফ শেখ ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ফরিদপুরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক কর্মী ও জসীমপ্রেমীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীন ফরিদপুর তথা বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও সাহিত্যের এক উজ্জ্বল প্রতীক। তাঁর স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত জসীম পল্লী মেলা ছিল এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসব।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মেলাটি নিয়মিত আয়োজন না হওয়ায় স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তাই কবির স্মৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণে দ্রুত জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত মেলা আয়োজনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ