বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হাসপাতালে দলীয় সংকীর্ণতা: আহত নেতা দেখে অন্যকে উপেক্ষা, বিস্মিত বিএনপি মহল

Reporter Name

 

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হলেও গুরুতর আহত ছিলেন দু’জন—বোয়ালমারী উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান লিপন মিয়া, এবং বোয়ালমারী পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। দু’জনই একই হাসপাতালে পাশাপাশি শয্যায় চিকিৎসাধীন ছিলেন।

এই পরিস্থিতিতে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম তার সমর্থক লিয়াকতকে দেখতে গিয়ে প্রতিপক্ষ গ্রুপের লিপন মিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দীর্ঘ সময় তার শয্যা পাশে অবস্থান করে খোঁজখবর নেন। এই মানবিক দৃষ্টান্ত হাসপাতাল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

অন্যদিকে, উপজেলা বিএনপির নবনির্বাচিত সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু তার সমর্থক লিপন মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েও পাশের বেডে থাকা প্রতিপক্ষ লিয়াকত হোসেনের দিকে একবারও তাকাননি। এ ঘটনায় লিয়াকত হোসেন বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন।

হাসপাতালের শয্যায় শুয়ে লিয়াকত হোসেন বলেন,
“৫ আগস্টের আগে ঝুনু ভাই একদিন থানায় আটক ছিলেন। দুপুর ১২টা নাগাদ তিনি সেখানে থাকলেও কেউ তাকে দেখতে যায়নি। তখন আমি আদালতের হুলিয়া থাকা সত্ত্বেও গিয়ে তাকে দেখেছি এবং খাবারের ব্যবস্থা করেছি। কিন্তু আজ তিনি হাসপাতালে এসে আমাকে একবারও দেখেননি—এটি চরম অসৌজন্যমূলক এবং কষ্টদায়ক।”

তিনি আরও বলেন,
“এক সময় উপকার করেছিলাম বলেই আজ ঝুনু ভাই বহিরাগত লোক দিয়ে আমাকে মারধর করিয়েছেন, এমনকি মিথ্যা মামলার আসামি বানিয়েছেন। অথচ আমার নেতা খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে লিপন মিয়াকে আমাদের মামলার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটাই নাসিরুল ইসলামের বৈশিষ্ট্য—তিনি অন্যদের থেকে আলাদা।”

ঘটনাটি জানাজানি হলে বিএনপির সচেতন মহলে বিস্ময় ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নেতা মন্তব্য করেছেন, দলের মধ্যে গ্রুপিং থাকতে পারে এবং বিশেষ পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তবে একই দলের দুই আহত নেতাকে পাশে থাকার সময় একে উপেক্ষা করা কেবল সংকীর্ণতার পরিচয় দিচ্ছে।

স্থানীয়দের মতে, এমন আচরণ দলীয় ঐক্য ও সৌহার্দ্যকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নেতাদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ