সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি কামাল ও সম্পাদক আরিফ

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর সাভার পৌরসভা শাখার ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান আরিফ। এর আগে তিনি একই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা-১৯ সংসদীয় আসন (সাভার-আশুলিয়া) এলাকার সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সুপারিশক্রমে ঢাকা জেলা শ্রমিক দল সভাপতি হাজী মো. দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
শ্রমিক দলের পক্ষ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি কমিটির অনুমোদন দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে অধিকতর যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন এই কমিটিতে সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং পূর্বের ত্যাগ, মামলা, হামলা-নির্যাতন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থাকা নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানানো হয়।
কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম। তিনি এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনসহ সাভার পৌর শ্রমিক দলের টানা তিনবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবগঠিত এই কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ