মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত-

Reporter Name

ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত-

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য সোমবার ১৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ পুলিশ লাইন্স ড্রিলশেডে ১৫, ১৬ ও ১৭ এপ্রিল জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা, ০৬ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে একটি প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক ব্রিফিং-এ সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি, মান্যবর পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর । তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় ব্রিফিং-এ জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব মোঃ মাকসুদ উর রহমান, সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুরসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১ ; ওসি ডিবি-২; ডিআইও-১; ডিআইও-২; ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ