বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সালথায় ১৯৩ লিটার পেট্রোল জব্দ: ভ্রাম্যমান আদালতে যুবককে অর্থদণ্ড

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরে সালথা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয় ও পরিবহনের অভিযোগে জুবায়ের হোসেন (২২) নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (৮এপ্রিল) সকলে উপজেলা গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ দবির উদ্দিন এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটককৃত জুবায়ের উপজেলার কাঠিয়ার গট্টি গ্রামের আলেপ শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোর ৫ টার দিকে একটি ইজিবাইকযোগে ১৯৩ লিটার পেট্রোল বহন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি উপজেলার বিভিন্ন বাজারে থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালত জুবায়ের হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে।
একই সঙ্গে জব্দকৃত পেট্রোল স্থানীয় মেসার্স মনোয়ারা পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও) মোঃ দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আজ ৮ এপ্রিল বুধবার ২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ