মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের সালথা উপজেলায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার ( ৮ এপ্রিল) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালথা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন – উপজেলা গট্টি ইউনিয়নের মীরের গট্টি গ্রামের মৃত মনতাজ শেখের ছেলে সামচু শেখ (৭০) বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত জিল্লুর রহমান মল্লিকের ছেলে মো. সলেমান মল্লিক (৩০) এবং ফরিদপুর সদর উপজেলার আকুন চরপাড়া গ্রামের শাহীন মোল্যার ছেলে মো.সোহাগ মোল্লা(৩০)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আজ ৮ এপ্রিল ২০২৬