মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

রুবেল হোসেন সাভার (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভার থানার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ চঞ্চল মাহমুদ (৩২) ও মোঃ মিজানুর রহমান বাঘা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকায় আরেকটি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৩২) কে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৬ হাজার ৫০০ টাকা।
অপরদিকে রাত পৌনে ৯টার দিকে সাভারের ১ নম্বর ওয়ার্ড বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ নিয়ামত মোল্লা (৬৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চঞ্চল মাহমুদের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ