মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভার–আশুলিয়ায় ডিবি অভিযানে চোরচক্র ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬, উদ্ধার অটোরিকশা

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে চোরচক্রের ৩ সদস্য ও ৩ মাদক ব্যবসায়ীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চোরচক্রের কাছ থেকে ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি স্যামসাং গ্যালাক্সি ট্যাব এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৪ মার্চ) রাতের পৃথক অভিযানে এসব গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে অভ্যাসগত চোরচক্রের সদস্য আঃ রহমান (৪০), মোঃ নিজাম হাওলাদার (৪০) ও ইসলাম সরকার (২০)-কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি স্যামসাং গ্যালাক্সি ট্যাব উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে একই রাতে রাত ১টা ৫০ মিনিটে আশুলিয়া থানার মুক্তা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ তারেক হোসেন সরদার ওরফে তাসিফ (২৮), মোঃ সুমন শেখ (৩৫) ও মোঃ রাফাত হাসান ওরফে তুষার (২১)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত সুমন শেখের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ