মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে পৃথক অভিযানে ডাকাত দলের ৪ সদস্য ও ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

ঢাকার সাভারে পৃথক বিশেষ অভিযানে ডাকাত দলের চার সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় অভিযান চালায়।
অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— আবুল হাসান (৩২), ইমরান হোসেন (২৮), আবুল বাশার (৩৮) ও আক্তার হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি ধারালো কাটার ও একটি লোহার তৈরি হকিস্টিক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে শুক্রবার (১৩ মার্চ) ভোরে সাভারের কলমা ও হেমায়েতপুর এলাকায় পৃথক দুই অভিযানে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রাজু ইসলাম (২৫) ও তৌহিদুল ইসলাম (৪২)। তাদের কাছ থেকে মোট ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, রাজু ইসলামের বিরুদ্ধে দুটি এবং তৌহিদুল ইসলামের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ