রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডিবির জালে ৪ ডাকাত, অস্ত্রসহ গ্রেফতার

Reporter Name

 

রুবেল হোসেন, স্টাফ রিপোর্টার :

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে চারজন পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোর রাত আনুমানিক ৪টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমানসহ একটি টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— ইলিয়াম তালুকদার ওরফে ছোটন ওরফে বাপ্পি (৩৫), রাজু (৩৭), নুরনবী (২৪) ও আব্দুল্লাহ (২১)।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি খেলনা পিস্তল, একটি ছেনি, একটি দুই ধারালো তলোয়ার, ২টি চাইনিজ কুড়াল, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন, একটি ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন, একটি প্লাস, একটি কাটার লোহা, একটি স্ক্রু ড্রাইভার ও একটি কেচিসহ মোট ১৪টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইলিয়াম তালুকদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ