মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাভারের লেকসিটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান, সেমাই কারখানা ও বেকারিকে জরিমানা

Reporter Name

 

রুবেল হোসেন স্টাফ রিপোর্টার :

সাভারের লেকসিটি এলাকায় একটি সেমাই কারখানা ও একটি বেকারিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করেছে প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান।
অভিযানকালে একটি সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং পণ্যের মোড়কে ভুল ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে উৎপাদিত প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।
এ সময় পাশেই অবস্থিত মোহাম্মদিয়া বেকারিতেও অভিযান চালানো হয়। বেকারিতে ক্যামিক্যাল হাইডোস ব্যবহার, পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ