রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় মাটি খেকোদের বলির শিকার সাজ্জাদ।

Reporter Name

বিশেষ প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পাচারের সময় মাটি খেকোদের ডাম্পার ট্রাক চাপায় সাজ্জাদ হোসেন রোহান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাত আনুমানিক আড়াই টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের মরিচ্চা পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন রোহান উপজেলার ঢেমশা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আহমদ বাড়ির ফোরকানের পুত্র বলে নিশ্চিত হয়।

সাতকানিয়া লোহাগড়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গভীর রাতে কৃষিজমির মাটি কেটে নিয়মিত ইটভাটায় পাচার করে মাটি খেকোরা।

এ সময় প্রশাসনের অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা ডাম্পার ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মাটি বোঝায় একটি ডাম্পার ট্রাক সাজ্জাদ হোসেন রোহানকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

জনমনে প্রস্ন সরকার পরিবর্তন সেনাবাহিনী মাঠে পুলিশ প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকার পরও কোন উচ্চ মহলের ইন্ধনে মাটি খেকোদের এত সাহসী করে তুলতেছে।
সাধারণ মানুষকে তারা বলে তাদের কাছে টোকেন রয়েছে অনুমতি রয়েছে তাই তাদের কোনো ভয় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ