শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাতকানিয়ায় শুটারগান সহ আটক কিশোর-গ্যাং লিডার।

Reporter Name

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বিশেষ অভিযানে অস্ত্রসহ দু’জনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার ভোরে ইউনিয়নের দক্ষিণ বিল্লাপাড়া,বসন্ত পুকুর পাড় ও কাশেমের ডেকোরেশনের দোকান এলাকায় পৃথক অভিযানে মিনারুল আলম,পিতা: নুরুল আলম ও তারেক পিতা: আবুল কাশেম, এদের দু’জনই ৯নং ওয়ার্ডের বাসিন্দা বলে নিশ্চিত হয় এবং তাদের’কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি শুটারগান ও শর্টগানের দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় দের মতে এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত রয়েছে এবং যাকে তাকে হুমকি প্রদান করতো স্থানীয়রা জানান তারা আশেপাশের কিশোর গ্যাং এ-র গডফাদার ছিল তাদের থেকে আরো অনেক তথ্য পাওয়া যাবে তাদের সাথে আরো অনেকেই জড়িত রয়েছে বলে আমাদের স্থানীয় প্রতিনিধি’কে নাম প্রকাশ না করার শর্তে ৭/৮ জন বক্তব্য প্রদান করেন এবং তারা আশা প্রকাশ করেন এলাকায় কিছুটা হলেও শান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে তাদের গ্রেফতারে।

পুলিশ জানিয়েছে,আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং এদের সাথে যারাই জড়িত থাকুক না কেন সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ