বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনমনে আলোচনায়-আজিজ উদ্দিন সিকদার।

Reporter Name

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৬ং (ক) কাথরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে “আজিজ উদ্দিন সিকদার” এর নাম এখন ব্যাপকভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

এলাকায় দীর্ঘদিন ধরে শত শত বেকারত্ব নিরসন বহু ছেলে মেয়ে কে চাকুরী প্রদান এলাকার যে কোন সমস্যায় সমাধান এবং প্রতিটি ওয়ার্ড ওয়ার্ড বিশাল কমীবাহিনী প্রতিটি ওয়ার্ড এ সহযোগিতা আকারে কাজ করে যাচ্ছি, তাই দলমত নির্বিশেষে আগামীর আধুনিক বাসযোগ্য টেকসই কাথারিয়া ইউনিয়ন পরিষদ গড়তে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহবান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তিনি নিজস্ব একটি অবস্থান তৈরি করেছেন।
সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না নিলেও জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তার লক্ষ্য হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা।

এদিকে স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বই পারে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচিতি : আজিজ উদ্দিন সিকদার সাবেক কৃতি ছাত্র বাংলাদেশের শ্রেষ্ট বিদ্যাপীঠ ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা হতে কামিল হাদীস জাতীয় বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স অল ফাস্ট ক্লাস এখন সদ্য সাবেক ব্যাংক কর্মকর্তা বর্তমান জাপান থেকে গাড়ি রিকন্ডিশন ইমপোর্টার্স শো রুম আছে আগ্রাবাদ,ঐতিহাসিক বরইতলীর জমিদার আবদু সালাম এর নাতি মরহুম মো হোসাইন এর কনিষ্ঠ পুত্র পারিবারিক ভাবে আলহামদুলিল্লাহ ঐতিহাসিক সম্ভান্ত্র পরিবারের সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ