বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সন্ত্রাসী ও সন্ত্রাসবাদে অন্তর্বর্তী সরকারের নীতি ‘জিরো টলারেন্স’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।

ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। উনি বলেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ট্যারিফের আলোচনা শুরু হওয়ার কথা। আমরা আশা করছি, সেটি ভালোভাবে সম্পন্ন হবে। প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের একটি গ্রুপও যাচ্ছে। যদিও তারা আলোচনায় থাকবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ