বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুরে অসচ্ছল রোগী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদ পলাশ

Reporter Name

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আর্থিকভাবে অসচ্ছল রোগী এবং গরিব ও মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে যোগ্য ও বাছাইকৃত আবেদনকারীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ উপকারভোগীদের প্রত্যেকের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এ সময় তিনি বলেন, “আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সাধ্য অনুযায়ী সর্বদা প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করা। পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ, শেরপুরের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত উপকারভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ