রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শার্শা ১ আসনে বিএনপির প্রার্থী হলেন তৃপ্তি

Reporter Name

 

বেনাপোল থেকে এনামুল হকঃ

৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালে শার্শা আসন থেকে বিএনপির মনোনয়ন পান।

বনাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে পা রাখেন। শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত ও অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে হাতে খড়িদেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে এসএম হল শাখার সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এর পর কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি শার্শা আসন থেকে ৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। বিএনপির শেষ ক্ষমতাকালীন সময়ে তিনি এলাকায় রাস্তা স্কুল নির্মানে অগ্রনী ভুমিকা পালন করেন। বিনা অর্থে তিনি প্রায় ২শতাধিক ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করেছিলেন। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি।

তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবংঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য শার্শার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ