বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যৌথ বাহিনীর  অভিযানে ফরিদপুরে ইয়াবা ও অস্ত্র সহ যুবক আটক

Reporter Name

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর জেলা সদর উপজেলার  আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ শুভ (২৯)নামে এক যুবক কে আটক করা হয়েছে। তার পিতার নাম  শুকুর মোল্লা। তার গ্রামের বাড়ি আলিপুর রাজ্জাকের মোড়, পোস্ট ও থানা কোতোয়ালি, জেলা ফরিদপুর।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার বিকালের দিকে আলিপুর খাঁ পাড়া ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা প্রকাশ্য দিবালোকে এক যুবককে হাতে অস্ত্র নিয়ে চলাফেরা করতে দেখে তাকে থামতে সংকেত দেয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামুনিশন, একটি কালি খোকা এবং ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ