মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার

Reporter Name

 

স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় ভাতের হোটেলের আড়ালে গাঁজা বিক্রির গোপন সংবাদ এর ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের নেতৃত্বে মনোহরদী থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোবারক হোসেন ভান্ডারী(৫৭) নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় l
পুলিশ সূত্রে জানা যায়, হাতিরদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোবারক হোসেন ভান্ডারী(৫৭) তার পরিচালিত ভাতের হোটেলের আড়ালে আগতদের মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল।

বিষয়টি নজরে আসার পর
মনোহরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল মালিক মোবারক হোসেন ভান্ডারী(৫৭) পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা-মৃত আক্তান নেসা, সাং-রসুলপুর, একদুয়ারিয়া ইউনিয়ন, মনোহরদী (ভান্ডারী হোটল)’কে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় l পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে ১২/৩/২৬ খ্রি: আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় l
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানায়, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয়রা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ