বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name

কাকলি বেগম,  রাজবাড়ী প্রতিনিধি  :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সাতটি ইউনিয়নের ১৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন, মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি অনুদান সুষ্ঠুভাবে বণ্টনের বিষয়ে আলোচনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও জানান, এ বছর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে মোট ১৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পূজামণ্ডপের জন্য বরাদ্দ করা সরকারি অনুদান যথাযথভাবে বণ্টনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সভায় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপভিত্তিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মসিউল আযম চুন্নু, সাবেক সভাপতি মো. আবুল হোসেন খান, মোহাম্মদ আশিকুর রহমান (আশিক), পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিতিশ চন্দ্র মণ্ডল, সভাপতি সুজয় কুমার পালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ