রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের নেতৃত্বে মনির-সঞ্জয়

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যাপক ড. শেখ মনির উদ্দিনকে সভাপতি এবং সঞ্জয় কুমার দে-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের দিক নির্দেশনায় এ কমিটি করা হয়।

 

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হলেন শিল্পী ড. মো. মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক শিল্পী কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি শিল্পী মো. রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পী অপু চৌধুরী, প্রচার সম্পাদক শিল্পী খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক শিল্পী নাহিন মাহমুদ।

 

 

সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীর পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প যথা- রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প, জামদানি শিল্পসহ বিভিন্ন ধরনের কারুশিল্পীদের প্রতিনিধিত্ব রয়েছে।

 

সংগঠনের প্রধান উপদেষ্টা হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জ্যেষ্ঠ-উপদেষ্টা বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

 

উপদেষ্টা হিসেবে আরো রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী দেবাশীষ পাল; বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের উপ-পরিচালক শিল্পী সরকার জিয়া উদ্দিন আহাম্মদ; ঢাবি প্রাচ্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী মো. আব্দুল আযীয এবং ঢাবি ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী মুকুল কুমার বাড়ৈ।

 

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাকে শিল্প-সংস্কৃতির অঙ্গনে প্রতিষ্ঠিত করাই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল-শিল্পীদল দেশের সকল অঞ্চলের সকল শিল্পীদের আহ্বান জানায়, জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের বাংলাদেশ গঠনের সংগ্রামে শামিল হোন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ