মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়ার শিবগঞ্জের বিহারে স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জের বিহারে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে স্বামী। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১ টার মধ্যে শিবগঞ্জের বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহতের শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
নিহতের নাম শিল্পী বেগম(৩২)। তিনি ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী।
এঘটনার পর স্বামী মিন্টু মিয়া পলাতক রয়েছে। উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহীনুজ্জামান (শাহীন)।
পুলিশের এই কর্মকর্তা জানান, মিন্টু মিয়া কোন কাজকর্ম করে না। আর বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া ও মারপিট লেগেই থাকতো। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার বেলা ১১টার মধ্যে মিন্টু মিয়া তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দুপুরে যেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে৷
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক মিন্টুকে গ্রেপ্তার করতে পুলিশের টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ