বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফ্যামিলি কার্ড শুমারি উদ্বোধন, তেজগাঁওয়ে যৌথ আয়োজনে উপস্থিত সমাজসেবা কর্মকর্তারা

Reporter Name

 

সিনিয়র স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজ দুপুর ২টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে কর্মসূচির আয়োজন করা হয়।

শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ উদ্যোগে ঢাকার ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭-এর সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।

এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে কার্যক্রমটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ