সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর–৪ আসনে দুই ইউনিয়ন নিয়ে আন্দোলন, আইনি লড়াইয়ের আশ্বাস এমপি বাবুলের

Reporter Name

নাজমুল হুদা, ক্রাইম রিপোর্টার ভাংগা, ফরিদপুর 

ফরিদপুর–৪ আসনের ভাঙ্গা উপজেলায় আলগী ও হামিরদী ইউনিয়ন আলাদা করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের পর ভাঙ্গা উপজেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

এ অবস্থায় দলমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা দুটি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার সঙ্গেই রাখার দাবিতে আন্দোলনে নামেন। আন্দোলনের সময় স্থানীয় সংসদ সদস্য Md Shohidul Islam Babul জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দুটি ইউনিয়নের স্বার্থ রক্ষায় আইনি লড়াই করার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আন্দোলনে গ্রেপ্তার হওয়া এক রানিং চেয়ারম্যানের জামিন নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, কিছু সংবাদমাধ্যমে এ ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টরা দাবি করছেন, আন্দোলনটি মূলত স্থানীয় জনগণের অধিকার রক্ষার আন্দোলন এবং এর সঙ্গে কোনো দলীয় উদ্দেশ্য জড়িত নয়।

পরিস্থিতি যাতে সংঘাতের দিকে না যায়, সে জন্য বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।ছাত্র দলের সভাপতি আবিদ সিকদার জানান আমাদের লিডারকে নিয়ে গুজব মিথ্যাচার করলে তা জাতীয়তা বাদী ছাত্রদল চুপ থাকবেনা। মিথ্যাবাদীদের কঠোর ভাবে দমন করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ