মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর-৩ আসনে ভোট দিয়েছেন নায়াব ইউসুফ ও প্রফেসর ‌আবদুত তাওয়াব

Reporter Name

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই হেভিওয়েট প্রার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এবং ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার সকালে চৌধুরী নায়াব ইউসুফ শহরের সরকারি রাজেন্দ্র কলেজ কেন্দ্রে নিজের ভোটটি প্রদান করেন। ভোট প্রদানের সময় তাঁর সঙ্গে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবদুত তাওয়াব শহরের চুনাঘাটা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনিও সকাল সকাল কেন্দ্রে পৌঁছে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উভয় প্রার্থীই নির্বাচনে নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা জানান, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন।

বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন দুই প্রার্থী। কোনো ধরনের কারচুপি না হলে জনগণের রায়ে তাঁরা বিজয়ী হবেন বলে বিশ্বাস করেন। ফরিদপুর-৩ আসনে ভোটারদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ