বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ‌ অধ্যাপক আব্দুত তাওয়াব

Reporter Name

 

মোঃ আরিফ শেখ ,স্টাফ রিপোর্টার ফরিদপুর ‌:

ফরিদপুর সদর ৩ আসনের ‌‌ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ‌ অধ্যাপক আব্দুত তাওয়াব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি। গত দুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এক পোস্টে তিনি উল্লেখ করেন
ফরিদপুর সদরের সম্মানিত নাগরিকবৃন্দ,
আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।
প্রথমেই আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। যিনি আমাকে দ্রুততার সাথে পরিপূর্ণভাবে সুস্থ করে আমার প্রিয় জন্মভূমিতে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ।
শুকরিয়া জানাচ্ছি ফরিদপুর-৩ (সদর) আসনের সম্মানিত নাগরিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের প্রতি। যারা গতকাল সদরের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এসেছেন।
ফরিদপুরের মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস, ভালোবাসা এবং সম্মান আমাকে আপ্লুত করেছে।
পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি এজন্য যে, গতকাল বিশাল মোটর শোভাযাত্রা হওয়ার কারণে শহরের মূল সড়কগুলোতে অল্প পরিমাণ হলেও যানজট সৃষ্টি হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত পরিবেশে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফরিদপুরের পুলিশ প্রশাসনের এবং জামায়াতের স্বেচ্ছাসেবকদের প্রতি, যারা গত কালকের মোটর শোভাযাত্রার সময় আন্তরিকভাবে অক্লান্ত পরিশ্রম করে শহরের সড়ক ব্যবস্থাপনা এবং মোটর প্যারেডের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন।
আবারো ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
যে পরিবর্তনের যাত্রা আপনারা শুরু করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করবে।
ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ