মোঃ জামাল মিয়া স্টাফ রিপোর্টার ফরিদপুর:
ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ফরিদপুর মহানগর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট এর রেস্টহাউজের মধুমতি হলরুমে মাসিক সভায় ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর ব্যুরো চীফ মোঃ নাজমুল হুদা বাসারের সভাপতিত্বে ফরিদপুর জেলা এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা মাসিক সভায় অংশ নেয়।
মাসিক সভায় কোরান তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় কোরান তেলওয়াত করেন রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাকিবুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার ফরিদপুর ব্যুরো চীফ আলামিন হোসেন।
অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজমুল হুদা বাসার সাংবাদিক সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকের সংবাদ সংগ্রহ, পরিবেশন নিয়ে বিষদ আলোচনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ একটি সংবাদ সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আবার একটি মিথ্যা সংবাদ সংসার সমাজকে ধংস করে দিতে পারে তাই বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার সবার আগে বাংলাদেশ এবং দেশের আনাচে কানাচে ভয়ংকর মাদকের বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন এবং তাহা পত্র পত্রিকায় তুলে ধরে সকলকে সচেতন করাই আমাদের মুল লক্ষ্য।
সভায় বক্তব্য রাখেন, মহানগর প্রেসক্লাবেের সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার, রেজাউল করিম, সহ- সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ব্যুরো চীফ, অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ক্রাইম রিপোর্টার, মোঃ শাহীন শেখ।
মাসিক সভায় আরো বক্তব্য রাখেন, ক্রাইম পেট্রোল বিডি’ র মোঃ হাবিবুর রহমান, ফজলুল হক,দৈনিক ফরিদপুর মহানগর বার্তা, ফয়সাল কবির জাকির, দৈনিক একুশে নিউজ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি, আজাদ চোকদার,দৈনিক জনতার সময় প্রতিনিধি, নজরুল ইসলাম হিরু, দৈনিক তদন্ত পত্রিকার সরোয়ার হোসেন, নাজমুল হুদা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর প্রতিনিধি সেক মোহাম্মদ আফজাল।