শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন।

Reporter Name

 

মোঃ আরিফ শেখ স্টাফ রিপোটার ফরিদপুর :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে জেলা ও মহানগর যুবদল। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি উদযাপিত হয়।
এই শোভাযাত্রায় যেন তরুণদের ঢল। বিকেল ৪টার দিকে শহরের আলিপুর গোরস্থানের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, বেলুন ও বাদ্যযন্ত্রসহ দীর্ঘ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নেতাকর্মীদের “জিয়ার সৈনিক নির্ভীক, তারেক রহমানের নির্দেশেই ঐক্যবদ্ধ যুবদল” — এসব স্লোগানে গোটা শহর মুখরিত হয়ে ওঠে। শহরের সাধারণ মানুষও এ বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে থেমে যান।

শোভাযাত্রাটি শেষে নওয়াব আলী টাওয়ারের সামনে সমবেত হয়, সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এম. এম. ইউসুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক মহানগর যুবদল সভাপতি বেনজির আহমেদ তাব্রীজ, সিনিয়র সহ-সভাপতি কে. এম. জাফর, সহ-সভাপতি দিদারুল মাহমুদ (টিটু), সাংগঠনিক সম্পাদক শহীদুর রহমান শহীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম তালুকদার, সাংগঠনিক সম্পাদক বি. এম. নাহিদুল ইসলাম, জিহাদ হোসেন, কামাল শেখ, মোহাম্মদ আশফাকসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রধান অতিথি রাজিব হোসেন বলেন, “ফরিদপুরের যুবদল আজ ঐক্যবদ্ধ। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। যুবদলই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।”
সভাপতি এম. এম. ইউসুফ বলেন, “যুবদলের ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। সরকারের দমন-পীড়নের মধ্যেও আমরা রাজপথ ছেড়ে যাইনি, যাব না। তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে তুলব।”
অন্যান্য বক্তারা বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করে যুবদল গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিদেশে বসে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য একযোগে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
অনুষ্ঠানস্থলকে ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল সাজসজ্জার বাহার। রঙিন ফেস্টুন, ব্যানার, প্যান্ডেল ও বাদ্যযন্ত্রে চারপাশ মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একে একে মিছিল নিয়ে সমবেত হন সভাস্থলে। কেউ কেউ মাথায় লাল সবুজ ক্যাপ, কেউ দলীয় পতাকা হাতে স্লোগান দিতে থাকেন।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল কেক কাটা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও দলের অন্যান্য শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পুরো অনুষ্ঠানজুড়ে বক্তা ও অংশগ্রহণকারীরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তরুণ প্রজন্মকে আন্দোলনের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ