মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে মাদকবিরোধী অভিযান: টেপাখোলা এলাকা থেকে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

মোঃ শাহীন শেখ, ক্রাইম রিপোর্টার, ফরিদপুর

ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা সিএনবি ঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন গোয়েন্দা নজরদারি চালিয়ে নিশ্চিত হওয়ার পর এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—
রবিন ফকির (২২), সোহাগ (৩৪), ফরোজ (২৮), জুলি (৫০), পদ্মা বেগম (৪০), শিল্পী (৪৫) ও আরজিনা বেগম।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও ইসরাত জাহান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
রবিন ফকির, সোহাগ ও শিল্পীকে ৩ মাস, ফরোজকে ১ মাস, এবং জুলি, পদ্মা বেগম ও আরজিনা বেগমকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন,

“মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের কর্মকর্তারা, সদর উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের মতে, এই ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং মাদক নির্মূলে প্রশাসনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ