শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পরিবার পলাতক

Reporter Name

আল আমিন হোসেন বিজয়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় সপনা বেগম (২৫) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

নিহত সপনা বেগম সদরপুর উপজেলার কৃষ্ণপুর ঠেঙ্গামারি গ্রামের হান্নান মোল্লার মেয়ে।

প্রায় ২৪ দিন আগে পাশের নগরকান্দা উপজেলার বাশাগাবি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে খায়ের মাতুব্বর (২০) সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে কোন এক সময় সপনা বেগমের মৃত্যু হয়।

পরে শনিবার সকালে খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না পেচানো বাশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন সার্কেল কর্মকর্তা মাহামুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ এবং এসআই রবিউল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে ঘটনার পর থেকেই নিহতের স্বামী খায়ের মাতুব্বর, শ্বশুর ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্হানীয় লোকজন জানান লাশের শরীলে বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ দেখা গেছে।

নিহতের মা হালিমা বেগম বলেন,” গতকাল রাতে আমার জামাইর মোবাইল নাম্বারে অনেকবার ফোন দেই ধরেনা , মোবাইল বন্ধ করে রাখে।এরপর আজ সকালে খবর পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে।আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
১৪ মার্চ ২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ