সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের সালথায় স্ত্রী হত্যা মামলার আসামি স্বামী রাজুর বিষপানে আত্মহত্যা

Reporter Name

মোঃ আরিফ শেখ, স্টাফ রিপোর্টার  ফরিদপুর:

ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা  স্ত্রী হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর (২৮) বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজু মাতুব্বর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি স্ত্রী নাদেরা আক্তার হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজু বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার ভোরে রাজু মারা যায়।

নিহতের মা জাকিরন বেগম বলেন, “স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙে পড়ে। সেই শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছে।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “স্ত্রী হত্যা মামলার আসামি রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সকালে একই গ্রামের রাজুর স্ত্রী নাদেরা আক্তারের (২৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। বিয়ের মাত্র ১৫ দিন পর পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে নিহতের পরিবার রাজু মাতুব্বরকে আসামি করে সালথা থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ