মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর রায়পুরায় ধারের ১৭ শত টাকার জন্য চাচা গং হত্যা করলো দুই ভাতিজাকে ।

Reporter Name

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচা ও চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। অদ্য ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) নিহতের পরিবারের সদস্যরা জানায়,ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শত টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া গংরা আবু তাহেরের ভিটামাটি থেকে জমি দাবী করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। অদ্য শনিবার পূনরায় রিপন,শিপন গং জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া,শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষনা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদা গুলশানারা কবির বলেন,আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ