রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর আদালত ভবনের ভিতরে দূর্বৃত্তদের হামলায় সিয়াম নামে এক যুবক গুরুত্বর আহত।

Reporter Name

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

অদ্য ২০ নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরের দিকে কোর্ট ভবনের ভিতরে এ ঘটনা ঘটে। কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত সিয়াম (২৮) পলাশ থানা এলাকার ইমরান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী জানা যায়,কোর্টের গারদখানা ও সিডি রুমের পাশে বারান্দায় পুলিশ এর পাশাপাশি বিচারপ্রার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এমন সময় কয়েকজন যুবক হঠাৎ করেই বারান্দায় দাঁড়ানো সিয়াম নামে ব্যক্তির ওপর অতর্কিত হামলা চালায়। চোখের পলকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। হামলার পরই হামলা কারীরা দৌড়ে ৩ নং গেইট দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।এবিষয়ে জানতে চাইলে কোর্ট ইন্সপেক্টর সাহিরুল ইসলাম বলেন,আহত সিয়ামের সাথে পূর্বে শত্রুতার জের ধরে কোর্ট ভবনে সিয়াম এর ওপর দূর্বৃত্তরা লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। সিসি ফুটেজ ও আহত সিয়াম এর বক্তব্য অনুযায়ী আসামীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুত আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন,সিয়াম একটি মামলায় কোর্টে হাজিরা দিয়ে এসেছিলেন। এ ঘটনার পর আদালত ভবনের ভেতরে উপস্থিত আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।আদালতে আসা বিচারপ্রার্থীরা বলেন ,আদালত এর ভেতরে এবং পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলা নিরাপত্তা নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ