রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র সহ উদ্ধার ৩২ জনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ

Reporter Name

 

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরানপাড়া ইউনিয়নের দুলালী গ্রামে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ৩২ জনকে আটক করেছে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে এগিয়ে গ্রেফতার করে।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় এলাকায় সম্ভাব্য সংঘর্ষ ও গ্রাম্য ঝগড়া মারামারি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন (নগরকান্দা- সালথা সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ সহ থানা পুলিশের একটি চৌকস দল।
পুলিশ কর্মকর্তারা জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এবং গ্রাম্য দ্বন্দ্ব বা সংঘর্ষ বাড়াতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এ সময় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, গ্রাম্য সংঘর্ষ বা ঝগড়া যেন না ঘটে সেজন্যই পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ