মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া সেই ওসিকে প্রত্যাহার।

Reporter Name

 

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

তিনি জানান, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার সকালে। ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়—মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।

পোস্টটি দেখে অনেকে বুঝতে পারেন, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের প্রতীক নম্বর উল্লেখ করে তাদের পক্ষে সমর্থন। সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক অবস্থান প্রকাশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো আইনত নিষিদ্ধ হলেও একজন ওসি প্রকাশ্যে রাজনৈতিক দলকে সমর্থন জানানোয় প্রশ্ন ওঠে তার দায়িত্বশীলতা নিয়ে।

পরে কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। বরং বিষয়টি নিয়ে আরো তীব্র আলোচনা শুরু হয়। সামাজিক চাপের মুখে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং তাকে প্রত্যাহার করে।

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। তিনি বলেন, আমার আইডিতে শকুনের চোখ পড়েছে, আমাকে হেয় করার চেষ্টা চলছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাধারণ ডায়েরিও করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ