বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

টাঙ্গাইলে বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে করটিয়া ইউনিয়নের ৫,৬ এবং ৭নং ওয়ার্ড বিএনপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।

ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, করটিয়া কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার, করটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এস এম বদরুদ্দুজা বদর প্রমুখ। এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে জাতীয় নির্বাচন খুবই জরুরি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যোগ্য প্রার্থী হিসেবে টাঙ্গাইল সদরে ফরহাদ ইকবালের কোন বিকল্প নেই।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের সেবা করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ