বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জোর করে ৫ মিনিট ধরে চুমু, কান্নায় ভেঙে পড়েন রেখা

Reporter Name

বিনোদন ডেস্ক:

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার প্রথম সিনেমার সেটেই ঘটে এক অপ্রত্যাশিত ও মন বিষাদের ঘটনা। ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অঞ্জনা সফর’ (পরবর্তীতে ‘দো শিকারি’ নামে পরিচিত) ছবির শুটিং চলাকালীন, সহশিল্পী বিশ্বজিৎ সম্মতি ছাড়াই তাকে পাঁচ মিনিট ধরে চুম্বন করেন। এই ঘটনায় সেটের পরিবেশ থমথমে হয়ে যায়, আর রেখা শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন।

রেখার বয়স তখন মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছর বয়সী একজন পূর্ণবয়স্ক অভিনেতা। রেখার জীবনী ‘রেখা : দ্য আনটোল্ড স্টোরি’ তে এই ঘটনা বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

ঘটনাটি ক্যামেরার সামনে ঘটলেও সেটে উপস্থিত কেউই বিরোধী হতে পারেননি। বরং সবাই নীরব দর্শক হয়ে থাকেন। নিরাপত্তাহীনতার মধ্যে মানসিকভাবে ভেঙে পড়েন রেখা, যা পরবর্তীতে তার জীবনের একটি আঁধারময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়।

‘অঞ্জনা সফর’ ছিল রেখার সিনেমার শুরু, কিন্তু এই অভিজ্ঞতা তাকে প্রভাবিত করেছিল দীর্ঘদিন। পরবর্তী সময়ে রেখা বলিউডের এক মর্যাদাপূর্ণ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও, এই স্মৃতি আজও অনেকের কাছে অজানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ