মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জামায়াত আমিরের মোনাজাতে অঝোরে কাঁদলেন সাদিক কায়েম

Reporter Name

নিউজ ডেস্ক:

জীবনের নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তটি হয়ে উঠল গভীর আবেগে ভরা। দোয়া ও মোনাজাতের সময় নিজেকে আর ধরে রাখতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মোনাজাতে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।
ডাকসু ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিন সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানা গেছে।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ