মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদল। শনিবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

শোকজপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাগর চৌধুরী ও মো. আহাদ হোসেন, সদস্যসচিব পিয়াস আহমেদ পৃথিবী, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব মো. হাসানুল বান্নাহ হাসান, সদস্য ছহরাফ ইসলাম ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিব।

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা ও জেলা শাখার অধীনস্থ জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল, জয়পুরহাট শহর ছাত্রদল এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

এদিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ