শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতক-দোয়ারাবাজারে জমিয়তের শক্তির মহাপ্রদর্শন নূরুল হকের নেতৃত্বে জনতার ঢল।

Reporter Name

 

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নূরুল হকের সমর্থনে সোমবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী শোডাউন ও পথসভা।
দিনভর চলা এই শক্তিপ্রদর্শনে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের মানুষ, উলামা-মাশায়েখ, যুবক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সমাজের বিপুল অংশগ্রহণে এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

সকালে জাউয়া বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি গোবিন্দগঞ্জ পয়েন্ট ও ছাতক ট্রাফিক পয়েন্টে পথসভা শেষে দোয়ারাবাজার উপজেলা সদরে এক বিশাল জনসমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পুরো পথজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও ‘খেজুর গাছ’ প্রতীকে মুখর ছিল এলাকা। ইসলামপ্রেমী জনতার স্লোগানে ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

ছাতক ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান। পরিচালনা করেন উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক এইচ.এম. জিয়াউর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের নেতা মাওলানা লুৎফর রহমান বিননূরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌস উদ্দিন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলীল প্রমুখ।

দোয়ারাবাজার উপজেলা সদরে শোডাউন শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, পরিচালনা করেন উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল গফ্ফার রায়হান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম। বক্তব্য দেন জমিয়তের উপদেষ্টাগণসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব মোহাম্মদ নূরুল হক বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি রাজপথে নেমেছি। আমরা রাজনীতি করি আল্লাহভীতির ভিত্তিতে, ক্ষমতার লালসায় নয়। ইসলাম, দেশ ও মানুষের সেবার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজারের জনগণ পরিবর্তন চায়। অন্যায়ের রাজনীতি নয়, সৎ ও আদর্শ নেতৃত্বের রাজনীতি চায়। সেই পরিবর্তনের পথে জমিয়ত-ই হবে মূল শক্তি।

নেতৃবৃন্দ বলেন, “জমিয়ত দেশের রাজনীতিতে আদর্শ, সততা ও ত্যাগের প্রতীক। নূরুল হক ভাই সেই ঐতিহ্যের ধারক ও বাহক। জনগণ এবার খেজুর গাছে ভোট দিয়ে ইসলামপ্রিয় নেতৃত্বকে বিজয়ী করবে।”

শোডাউন উপলক্ষে জাউয়া থেকে দোয়ারাবাজার পর্যন্ত জনস্রোত সৃষ্টি হয়। নারী-পুরুষ, যুবক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ প্রার্থীকে অভ্যর্থনা জানায়। বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোডাউন সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি ও মাত্রা যোগ করেছে। নূরুল হক ভাইয়ের এই বিশাল গণসমাবেশ জমিয়তের সাংগঠনিক শক্তি ও জনগণের আস্থার প্রতিফলন ঘটিয়েছে।

দিনভর শান্তিপূর্ণ এই শক্তিপ্রদর্শন ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা ইসলামী মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ে জমিয়তের অগ্রযাত্রাকে আরও সুসংহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ